Learn and Examine Yourself

বিসিএস প্রস্তুতি
বাংলা


ধাতু, প্রকৃতি এবং প্রত্যয়
 
1. অসম্পূর্ণ বা পঙ্গু ধাতুর দৃষ্টান্ত কোনটি?
ক. √খা
খ. √আ
গ. √কর
ঘ. √দেখ
উত্তরঃ খ
 
2. প্রকৃতি বলতে কি বোঝায়?
ক. দাতুর মূল
খ. শব্দের মূল
গ. প্রত্যয়যুক্ত শব্দ
ঘ. শব্দ ও ধাতুর মূল
উত্তরঃ ঘ
 
3. শব্দ ও ধাতুর মূলকে বলে-
ক. বিভক্তি
খ. ধাতু
গ. প্রকৃতি
ঘ. কারক
উত্তরঃ গ
 
4. যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি?
ক. কারক
খ. বিভক্তি
গ. যতি
ঘ. প্রকৃতি
উত্তরঃ ঘ
 
5. ক্রিয়া পদের মুল অংশকে বলা হয়-
ক. প্রকৃতি
খ. প্রত্যয়
গ. ক্রিয়া
ঘ. সর্বনাম
উত্তরঃ ক
 

6. বিভক্তিহীন নাম শব্দকে বলে-
ক. প্রাতিপদিক
খ. সাধিত পদ
গ. নামপদ
ঘ. ক্রিয়াপদ
উত্তরঃ ক
 
7. যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে-
ক. ক্রিয়া
খ. উপসর্গ
গ. বিভক্তি
ঘ. প্রত্যয়
উত্তরঃ ঘ
 
8. শব্দ গঠনের জন্য শব্দ বা নাম প্রকৃতির েএবং ক্রিয়াপ্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয়, তাকে কি বলে?
ক. প্রত্যয়
খ. প্রকৃতি
গ. অনুসর্গ
ঘ. উপসর্গ
উত্তরঃ ক
 
9. ধাতু বা শব্দে র শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি?
ক. নতুন শব্দ গঠন
খ. বাক্যে অলঙ্কার
গ. শব্দের মিলন
ঘ. ভাষা সংক্ষেপণ
উত্তরঃ ক
 
10. শব্দের কোথায় প্রত্যয় বসে?
ক. পূর্বে
খ. মাঝে
গ. পরে
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ গ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Chapter